চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) আওতাধীন আকবরশাহ থানার বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেফতার হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) ভোরে আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান এর নির্দেশনা মোতাবেক শাপলা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি দেশীয় তৈরি এলজি, ১টি চায়নিজ চা-পাতি, ২টি স্টিলের টিপ ছোরাসহ ৪জনকে গ্রেপ্তার করে পুলিশ
গ্রেপ্তার হওয়া আসামীরা হলেন চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন কলাউজান ইউনিয়নের মাঝেরপাড়া গ্রামের সফিক আহম্মেদ এর পুত্র শহিদুল ইসলাম জিহাদ(২২), আকবরশাহ থানাধীন শাপলা আবাসিক এলাকার মুনছুর আহম্মদ বাড়ীর জাকির হোসেনের পুত্র মোঃ জিহাদ হোসেন প্রঃ বাক্কা(১৯), নোয়াখালী জেলার সেনবাগ থানার কেশারপাড়া ইউনিয়নের খাজুরিয়া পশ্চিমপাড়া গ্রামের মোঃ মোস্তফার ছেলে মোঃ ইমরান হোসেন(২৭), সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের জামাল উদ্দিনের পুত্র সোহেল(৩১)।
আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীরা পেশাদার ছিনতাইকারী। তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি এবং ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং বিধিমোতাবেক বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।