চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, বৃক্ষ আমাদের পরিবেশের অতি গুরুত্বপূর্ণ উপাদান এবং অন্যতম বনজসম্পদ। বৃক্ষের পাতা, ফল ও বীজ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। বৃক্ষ থেকে তন্তু আহরণ করে আমাদের পরিধেয় বস্ত্র প্রস্তুত করা হয়। তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের জিয়া স্মৃতি যাদুঘরের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দৈনিক দিনকালের পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এর আগেও বৃক্ষ রোপন করেছি। বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ নৈসর্গিক শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম।
দৈনিক দিনকাল চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুলের সার্বিক তত্ত্বাবধানে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দীন, শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দীন মোবিন, নিয়াজ মোঃ খান, মাহবুব রানা, জাফর আহমদ, কাজী সরোয়ার খান মঞ্জু, আবু তাহের, মহানগর জাসাসের আহবায়ক এম এ মুসা বাবলু, সদস্য সচিব মামুনুর রশিদ শিপন, জাসাস নেত্রী নাজমা সাঈদ, বদরুল আলম বদরু, মহানগর যুবদলের জহিরুল ইসলাম জহির।