দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

 

চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের একাডেমিক এবং নৈতিক মানোন্নয়নের লক্ষ্যে মূল্যায়ন, পর্যালোচনা ও উদ্বুদ্ধকরণ বিষয়ক অভিভাবক সমাবেশ কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু ইউসুফ মোহাম্মদ মাসুদ খান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রভাষক সঞ্চয়ন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক মুহাম্মদ নুরুল আলম আযাদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চসিক ২৩ নং উত্তর পাঠানটুলি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক এবং কলেজ গর্ভনিং বডির সদস্য নিয়াজ মোহাম্মদ খান।

এ সময় কলেজ গর্ভনিং বডির সম্মানিত সদস্য কানিজ ফাতেমা বাদশা, মোহাম্মদ ইব্রাহিম, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক সৈয়দ মোহাম্মদ আবুল কালাম, দর্শন বিষয়ের প্রভাষক মিসেস রত্না চৌধুরী, ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক মিসেস মোরশেদা বেগম, হিসাবজ্ঞান বিষয়ের শিক্ষক মো: আবুল খায়ের, জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক মিসেস তাহামিনা আকতার, ইংরেজি বিষয়ের প্রভাষক মো: আনোয়ার হোসেন, বাংলা বিষয়ের প্রভাষক কলি দাস বক্তব্য রাখেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নিয়াজ মোহাম্মদ খান বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার পরিকল্পিত ভাবে কাজ করে যাচ্ছে। তরুন ছাত্র সমাজকে দক্ষ করে তোলার জন্য উপবৃত্তি, শিক্ষা ঋণ প্রদানের পাশাপাশি সরকার আইটি ও এআই বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চসিক প্রশাসক ডা: শাহাদাত হোসেন চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কম্পিউটার ল্যাব. স্থাপন, মাল্টিমিডিয়া ক্লাস রুম প্রতিষ্ঠা করছেন এবং জ্ঞান-দক্ষতার সাথে নৈতিক ও শারীরিক বিকাশের মাধ্যমে সুস্থ জাতি গড়ার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ চালু করেছেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রাক-নির্বাচনী পরীক্ষায় ভালো ফলাফলকারী তিনজন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেন।

আরও পড়ুন