লায়ন্স জেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর ২৮তম কনভেনশন আগামী ৩০-৩১ মে নগরীর নেভি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। উক্ত কনভেনশনে আগামী সেবা বর্ষের জেলা গভর্ণর, প্রথম ভাইস জেলা গভর্ণর ও দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর পদের প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় নগরীর লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া হলে এ মনোনয়ন দাখিল পর্ব অনুষ্ঠান সম্পন্ন হয়।

কেবিনেট সেক্রেটারী লায়ন বেলাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় ও নমিনেটিং কমিটির চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্ণর লায়ন কবির উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্ণর লায়ন কোহিনুর কামাল এমজেএফ, বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্ণর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, সম্মানিত অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন মোসলেহ উদ্দিন অপু এবং লায়ন কামরুজ্জামান লিটন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে লায়ন সন্তোষ কুমার নন্দী, লায়ন হেলাল উদ্দিন আহমেদ, লায়ন কাজী মনিরুল ইসলাম, লায়ন মাহবুবুল ইসলাম মাহবুব উপস্থিত ছিলেন।

প্রাক্তন জেলাা গভর্ণরদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন এসএম সামসুদ্দিন, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোসতাক হোসাইন, লায়ন শাহ আলম বাবুল, লায়ন আল সাদাত দোভাষ, লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ।

এসময় লায়ন্সের বাইলজ অনুযায়ী গভর্ণর পদে একক প্রার্থী হিসেবে লায়ন মোসলেহ উদ্দিন অপু এবং প্রথম ভাইস জেলা গভর্ণর পদে একক প্রার্থী হিসেবে লায়ন কামরুজ্জামান লিটন মনোনয়ন দাখিল করেছেন। তাছাড়া দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর পদে প্রতিদ্বন্ধিতার লক্ষে খুলশী লায়ন্স ক্লাবের লায়ন আবু বক্কর সিদ্দিকী এবং পারিজাত এলিট লায়ন্স ক্লাবের পারভীন মাহমুদ এফসিএ মনোনয়ন দাখিল করেন।

এসময় জেলা গভর্ণর সকল প্রার্থী এবং উপস্থিত লায়নদের উদ্দেশ্যে বক্তৃতায় সহমর্মিতা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে আনন্দমুখর পরিবেশে কনভেনশন সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

আরও পড়ুন