লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ এর কাউন্সিল চেয়ারপার্সন নির্বাচিত হয়েছে জেলা ৩১৫-বি৪ এর চলতি সেবা বর্ষের গভর্ণর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ।
শনিবার (১৩ জুন) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ৩৯তম বার্ষিক কনভেনশনে তিনি এই পদে নির্বাচিত হন।
লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ চলতি ২০২৫-২৬ সেবা বর্ষে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর গভর্ণর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আগামী ২০২৬-২৭ সেবা বর্ষের জন্য মাল্টিপল কাউন্সিল চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন।
লায়ন্স ইন্টারন্যাশনালের গঠন প্রণালী অনুযায়ী একাধিক জেলার সমন্বয়ে মাল্টিপল জেলা গঠিত হয়। বর্তমানে বাংলাদেশ লায়ন্সের কার্যক্রম ৭টি জেলায় বিভক্ত হয়ে পরিচালিত হয়ে আসছে। এই ৭ জেলা নিয়ে গঠিত মাল্টিপল ডিস্ট্রিক্ট কাউন্সিল। এই কাউন্সিলে প্রতিবছর বিভিন্ন জেলায় দায়িত্বরত গভর্ণরদের মধ্যে থেকে একজন পরবর্তী সেবা বর্ষের জন্য কাউন্সিল চেয়ারপার্সন নির্বাচিত হন।
উল্লেখ্য, চট্টগ্রাম ছাড়া বাকী ৬জেলাগুলোর অবস্থান ঢাকায়। সে হিসেবে চট্টগ্রাম অনেকদিন ধরেই মাল্টিপল কাউন্সিল চেয়ারপার্সন পদে বঞ্চিত হয়ে আসছিলেন। সে জায়গায় অপু নির্বাচিত হয়ে চট্টগ্রাম থেকে মাল্টিপল কাউন্সিল চেয়ারপার্সন নির্বাচনের খরা কেটেছে বলে চট্টগ্রামের সংশ্লিষ্টদের দাবি।