বন্ধন লিও ক্লাবের উদ্যোগে ওষুধ-খাদ্য সামগ্রী বিতরণ

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লিও ক্লাব অব চিটাগাং বন্ধন এর উদ্যোগে হাটহাজারীস্থ বেওয়ারিশ চিকিৎসা সেবা ও পুনর্বাসন কেন্দ্রে বিনামূল্যে খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টায় বন্ধন লিও ক্লাবের সভাপতি এনামুল হক জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন আবুল খায়ের। এসময় বেওয়ারিশ চিকিৎসা সেবা ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সাবেক পুলিশ সদস্য শওকত হোসেন এর হাতে ক্লাবের পক্ষ থেকে কাঁচা গরুর মাংস, মুদি বাজার, ড্রেসিং ওষুধসহ সরঞ্জামাদি তুলে দেয়া হয়।

বন্ধন লিও ক্লাবের সেক্রেটারী এমদাদুল হক তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকতার প্রাক্কালে ক্লাব নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১যুগ সময় ধরে প্রতিবছর বন্ধন লিও ক্লাবের উদ্যোগে ঈদ-উল আযহা পরবর্তী খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চালু রয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। খাদ্য সামগ্রীর পাশাপাশি ঈদের জামা, পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দাদের জন্য নৈমিত্তিক ওষুধসহ নানা উপকরণ দিয়ে তাদের পাশে থাকার এ প্রচেষ্টা আগামীতে আরও বড় পরিসরে পরিচালিত হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন লিও ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি নুর মোহাম্মদ, সহ-সভাপতি লিও নাঈম উদ্দিন শাফায়েত, প্রাক্তন সভাপতি আরমান উদ্দিন, ক্লাব সদস্য যথাক্রমে আজমাইন আদিল চৌধুরী, এমরান হোসেন রাফি, সজীব হোসাইন, আব্দুল কাদের, আরিফুল ইসলাম, মাহমুদুল হক কারিব, লিয়াকত হোসেন, মেহরাজ হোসেন প্রমূখ।