কুতুবদিয়ায় ২শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

অতি ভারি বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আজমকলোনী গ্রামের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা রেড ক্রিসেন্ট ইউনিট।

কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক ও কক্সবাজার জেলা রেডক্রিসেন্টের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরীর দিকনির্দেশনায় প্লাবিত এলাকার ২০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুর্গত পরিবারের সদস্যরা এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

আরও পড়ুন