লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলাধীন ফৌজদারহাটস্থ নূর আহমদ চৌধুরী এতিমখানায় রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকালে বন্ধন লিও ক্লাবের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন নূর আহমদ চৌধুরী এতিমখানার পরিচালক মোহাম্মদ ইসমাইল চৌধুরী, বন্ধন লিও ক্লাবের সদস্য ফাহিম চৌধুরী, লিও খালেদ মাহমুদ সাইফুল্লাহ, লিও রায়ান চৌধুরী, লিও মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিবৃন্দ বলেন, সুবিধাবঞ্চিত এসব শিশুদের সাথে বন্ধন লায়ন্স ও লিও ক্লাব অনেকদিন ধরেই সহযাত্রী হিসেবে কাজ করে আসছে। বিভিন্ন সময় এসব শিশুদের পাশে দাড়িয়ে তাদের দুঃখ-কষ্ট ভাগাভাগি করে নেয়ার অপার আনন্দ সত্যিই উল্লেখ করার মতো। আগামীতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে বন্ধন লায়ন্স ও লিও ক্লাবের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।