দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নানা আয়োজনে চট্টগ্রাম নগরীর ডবল মুরিং থানাধীন দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এরপর শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এছাড়াও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে সংহতির গুরুত্ব এবং দেশ গঠনে শিক্ষার্থীদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু ইউসুফ মোহাম্মদ মাসুদ খান।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন
দিবস উদযাপন কমিটির আহবায়ক আনোয়ার হোসেন।

এছাড়াও সভায় প্রভাষক আবুল খায়ের, তাহামিনা আক্তার, নুরুল আলম আযাদ, ইব্রাহিম খলিল বক্তব্য রাখেন।

মিসেস ঝুম্পা সরকারের সঞ্চালনায় আবৃত্তি করেন মিসেস কলি দাস।

কলেজের সাংস্কৃতিক ইউনিট দেশাত্ববোধক গান পরিবেশন করেন।

আলোচনা সভায় কলেজের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন