কুতুবদিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কক্সবাজারের কুতুবদিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও ত্রাণ ও দুর্যোগ শাখার উদ্যোগে সুশীলনের সহযোগিতায় উপজেলা প্রাঙ্গণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, কুতুবদিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ সালাম কুতুবীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মর্তার উপস্থিত ছিলেন।

কুতুবদিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সোহেল আহাম্মেদের নেতৃত্বে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্পবিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক মহড়া অনুষ্ঠিত হয়।

এতে সিপিপির সদস্য ও শিক্ষার্থীরা অংশনেন।

আরও পড়ুন