শিক্ষার্থীদের চক্ষু চিকিৎসা সেবা দিল বন্ধন লিও ক্লাব

 

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এন. এম. সি. আদর্শ উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে লিও ক্লাব অব চিটাগং বন্ধনের উদ্যোগে অক্টোবর সেবা মাস উপলক্ষে স্কুল আই সাইট টেস্ট, বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি লায়ন আবুল খায়ের।

এ সময় উপস্থিত ছিলেন চান্দগাঁও এন. এম. সি. আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাব্বির সোলাইমান চৌধুরী, উপদেষ্টা তাজকিয়া জোহুর চৌধুরী ও মনির আহমেদ চৌধুরী।

এছাড়াও বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মো. আবু সাঈদ ও এন. এইচ. সিদ্দিকীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এ সময় অন্যান্যদের মধ্যে লায়ন মো. আজিজ, লিও ক্লাব অব চিটাগং বন্ধনের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরী, লিও নুর মোহাম্মদ, মো. সজিব হোসেন, মাহামুদুল হক কারিব, খালেদ মো. সাইফুল্লাহ, শেখ ফাহিম রেজাসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে শিক্ষার্থীদের চোখের স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।

আয়োজকেরা জানান, মানবসেবা, জনসচেতনতা সৃষ্টি ও পরিবেশ সংরক্ষণের মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলার প্রত্যয়ে লিও ক্লাব অব চিটাগং বন্ধন এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন