বন্ধন লিও ক্লাবের নিয়মিত সভা অনুষ্ঠিত

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪-এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগং বন্ধনের রেগুলার ক্লাব মিটিং শুক্রবার (৩০ অক্টোবর) নগরীর জিইসি এলাকার সিএলএফ এর প্রকৃতি হলে অনুষ্ঠিত হয়েছে।

সভায় অক্টোবর সেবা মাসের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মূল্যায়ন, ক্লাবের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আসন্ন লিও জেলা ক্যাম্পের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অক্টোবর সেবা মাসে সক্রিয় অংশগ্রহণ ও অবদানের স্বীকৃতিস্বরূপ অক্টোবর মাসের লিও অব দ্য মান্থ হিসেবে লিও খালেদ মোহাম্মদ সাইফুল্লাহকে সম্মাননা প্রদান করা হয়।

লিও ক্লাব অব চিটাগং বন্ধনের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি ও ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন আবুল খায়ের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিও ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি লিও এনামুল হক জুয়েল, প্রাক্তন সভাপতি লিও নূর মোহাম্মদ, প্রাক্তন সভাপতি লিও আরমান উদ্দিন, লিও কারিব, লিও আলামিন, লিও সাকিব, লিও ইরফান, লিও রাতুল, লিও নিহাল ও লিও আরিফ।

সভায় ক্লাবের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ভবিষ্যতে মানবতার সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুন