লিও ক্লাব অব চিটাগাং বন্ধন এর উদ্যোগে সড়কের পাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকা এক বেওয়ারিশ ব্যক্তিকে উদ্ধার করে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন হাসপাতাল-এ চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ব্যক্তিটির পায়ে গুরুতর ক্ষত হয়ে পচন ধরেছিল।
উদ্ধার ও চিকিৎসা সহায়তা কার্যক্রমে অংশ নেন ক্লাবের প্রেসিডেন্ট লিও আজমাইন আদিল চৌধুরী, লিও কাদের, লিও রবিউল হাসান, লিও মোঃ ইমরান হোসেন আদর এবং লিও মোঃআমির হোসেন।
এসময় লিওরা তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ কিনে দিয়ে সহায়তা করেন।