উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার একমাত্র কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামালুর রহমান খান বিজ্ঞান-প্রযুক্তি স্কুল এন্ড কলেজ’-এ নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কলেজ হলরুমে প্রতিষ্ঠানটির আজীবন দাতা সদস্য আলী আজম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এইচএসসি (বিএমটি) ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিত বিশেষ স্মরণিকা ‘এইচএসসি (বিএমটি)-২৬’-এর মোড়ক উন্মোচন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আকবর সেভেন গ্রুপের চেয়ারম্যান ও দোহাজারী নাগরিক কমিটির সভাপতি মোঃ আলী আকবর।
মুখ্য আলোচক ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর জপব্রত চৌধুরী।
উদ্বোধক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও গণফোরাম ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী।
প্রভাষক মোহাম্মদ ইব্রাহিম খলিল ও সাংবাদিক জাবের বিন রহমান আরজুর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি নুর মোহাম্মদ, জনতা ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, প্রতিষ্ঠানটির দাতা সদস্য ডা. আব্দুর রহমান, কবি জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির অভিভাবক সদস্য শহিদুল ইসলাম খান, দোহাজারী জামিজুরি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী, ব্যাংকার কামাল হোসেন জনি, দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য আনিসুর রহমান, বর্তমান অভিভাবক সদস্য আরিফুল ইসলাম সুমন সহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, দোহাজারী পৌরসভার একমাত্র কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ‘জামালুর রহমান খান বিজ্ঞান-প্রযুক্তি স্কুল এন্ড কলেজ’ দীর্ঘদিন ধরে এলাকায় কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।