লোহাগাড়ায় ছিনতাইয়ের শিকার চার সিএনজি যাত্রী

চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট ডিসি সড়কের খালেকিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনা এক যাত্রী দুর্বৃত্তের ধারালে অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। যাত্রীদের মধ্যে একজনের পরিচয়া পাওয়া গেলেও ড্রাইভারসহ বাকিদের পরিচয় পাওয় যায়নি।

ভুক্তভোগী যাত্রী পুটিবিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তাঁতীপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, তিনি দরবেশহাট রোডে ফোরকান টাওয়ার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মত দোকান বন্ধ বাড়িতে যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় উঠেন। তার সাথে পুটিবিলার নালারকুল ১ জন ও এমচরহাটের ২ জন যাত্রী ছিলেন। গাড়ি ঘটনাস্থলে পৌঁছলে ১০/১২ জনের দেশীয় অস্ত্রধারী মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত তাদের গাড়ির গতিরোধ করে। দুর্বৃত্তরা তার একটি এনড্রয়েড সেট, অন্য যাত্রীর কাছ থেকে ২০ হাজার নগদ টাকা ছিনিয়ে নেয়। অপর যাত্রীর কাছ থেকে একটি আইফোন ছিনিয়ে নিতে চাইলে ওই যাত্রীর সাথে দুর্বৃত্তদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ওই যাত্রীকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। ওই যাত্রী রক্তাক্ত অবস্থায় তার স্বজনরা লোহাগাড়া সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা পালিয়ে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, ছিনতাইয়ের বিষয়টি তিনি শুনেছেন। এঘটনায় ব্যবস্থা গ্রহণ করতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এস আই নুর উদ্দিন বলেন, এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন