মাদকের থাবা থেকে তরুণ,যুব সমাজকে বাঁচাতে হবে: ওসি কামরুজ্জামান

ইয়াবা,ফেনসিডিলসহ নানান মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সেবন বন্ধের দাবীতে (২৫ সেপ্টেম্বর)  শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের  আকবরশাহ থানার আওতাধীন লতিফপুর রহমান বাড়ী যুব সমাজের উদ্যোগে মাদক ও অসামাজিক কর্মকান্ড প্রতিরোধ, সুস্থ্য,সুন্দর সমাজ গঠনের লক্ষে রহমান বাড়ীর উঠানে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কমিটির সভাপতি সমাজ সেবক হারুন অর রশিদের সভাপতিত্বে ও রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান বলেন, মাদকের কারণে সমাজে অনেক তরুণ,যুবক এমনকি নারীরাও আসক্ত হয়ে সমাজের সৌন্দর্য নষ্ট ও ঘরে ঘরে অশান্তি বিরাজ করছে। এই মাদকের কারণে আমাদের দেশের যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে। পিতা মাতার অবাধ্য হয়ে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। আমি মনে করি প্রত্যেক পাড়া মহল্লায় এই ভাবে মাদক বিরোধী কমিটি গঠন করে আমাদের সঠিক তথ্য দিলে আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করে আইনের আওতায় নিয়ে আসবো সকল মাদক কারবারিদের।

তিনি আরও   বলেন, মাদক শুধু সমাজ না রাষ্ট্রকে ধ্বংস করার সুকৌশল। স্বাধীন বাংলাদেশ জাতে উন্নত না হয়। সেই কারণে আমাদের দেশের তরুণ,যুবকদের টার্গেট করে মাদকাশক্ত করে দেশের মেরুদন্ড ভেঙ্গে দিতে চাইছে। তাই আমরা প্রশাসনে যারা আছি তারা সঠিক তথ্য না পাওয়ার কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারি না। আজকে এই সমাবেশের মাধ্যমে প্রত্যেক পাড়া মহল্লায় এ রকম করে প্রতিরোধ কমিটি তৈরি করার জন্য আহ্বান জানাই।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ছলিমপুর বিএনপির সদস্য সচিব খ ম নাজিম উদ্দিন,ছলিমপুর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব ই খোদা চৌধুরী মোর্শেদ, চট্টগ্রাম ৪ সংসদীয় আসনের সংসদ সদস্য আসলাম চৌধুরী ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলাম,
বিএনপি নেতা রায়হান উদ্দিন মুকুল,কামাল উদ্দিন,মোঃ জামশেদ,ফেরদৌস কোম্পানী,রেজাউল করিম রাজু,মাসুদ, পারভেজ,বাহাদুর,তৌহিদ,সুলতান,সেলিম মাষ্টার প্রমূখ।

আরও পড়ুন