শিক্ষকরাই আলোর দিশারী : আসলাম চৌধুরী

শিক্ষকরা দেশ জাতি গঠনের অন্যতম কারিগর। পৃথিবীতে নিরক্ষর হিসেবে জন্ম নেয়া প্রতিটি মানুষকে শিক্ষাদানের মাধ্যমে মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার দায়িত্বটি যাঁরা কাধে নেন, তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক। তাই পরিবার, সমাজ, দেশ আলোকিত করতে যে জ্ঞানী-গুণীর প্রয়োজন, সেসব আলোকিত মানুষ আমাদেরকে উপহার দেন এই শিক্ষরাই। তাই শিক্ষকদের সম্মান সবার উপরে এবং তাদেরকে যথাযথ মূল্যায়ন করা গেলে সমৃদ্ধ পৃথিবী গড়া সম্ভব বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে সীতাকুন্ড উপজেলার মুরাদপুরে অবস্থিত শহীদ ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত শ্রী আশুতোষ চক্রবর্তীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, আশুতোষ স্যার এতদঞ্চলে শিক্ষা বিস্তারে প্রসংশনীয় ভূমিকা রেখে গেছেন। শিক্ষার পাশাপাশি স্কুলের উন্নয়নে নিজের সর্বোচ্চ মেধা ও শ্রম ব্যয় করেছেন। তার বহু ছাত্র আজ দেশের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত। তার অবদান সীতাকুন্ড তথা পুরো চট্টগ্রামবাসী শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। দেশের উন্নয়ন সুশিক্ষিত নাগরিক সৃষ্টিতে আশুতোষ স্যারদের মতো শিক্ষকের বড়ই প্রয়োজন।

আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে ও জসিম উদ্দিন ভুইয়া এবং এমরান হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন সীতাকুন্ড উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর, সদস্য সচিব মোহাম্মদ মোরছালিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নান, দিদারুল আলম, কর্নেল ফখরুদ্দিন, নিলাঞ্জনা এবং বর্তমান প্রধান শিক্ষক বিল্টু কুমার সিংহ।

আরও পড়ুন