হাটহাজারীতে ৫পরিবারকে পূজা উদযাপন পরিষদের সহায়তা

চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হাটহাজারী উপজেলা শাখা। মানবিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সোমপাড়ায় এ সহায়তা প্রদান করা হয়।

গত ১৬ সেপ্টেম্বর (বুধবার) সোমপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। আগুনে বসতঘর ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় পরিবারগুলো দুর্ভোগের মধ্যে পড়ে। খবর পেয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদ।

সহায়তা প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান। একই সঙ্গে দুর্যোগের এই সময়ে সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি লায়ন মাস্টার অশোক কুমার নাথ, সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত, পূজা সম্পাদক ডা. জগদীশ চক্রবর্তী, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিৎ দে মুন্সি, সহ-দপ্তর সম্পাদক নয়ন চৌধুরী, গণসংযোগ সম্পাদক প্রকাশ শীল, সাংস্কৃতিক সম্পাদক সুদীপ নাথ, মির্জাপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার দে এবং সাংগঠনিক সম্পাদক রাজীব শীলসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন