রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে ১০ দোকান

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পারুয়া হাজারীহাটে আগুন লেগে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস।

‎‎ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পারুয়া ইউনিয়নের হাজারীহাটে শুক্রবার(২৮ আগস্ট) ভোর ৫ টায় পারুয়া ডিসি সড়ক সংলগ্ন ১০টি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগ্নিকান্ডের সূত্রপাত হয়।

‎‎আগ্নিকান্ডের খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ২টি দমকল ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

‎‎এতে সেমিপাকা ৬টি ফার্নিচার দোকান, ১টি মোবাইল টেলিকম দোকান, ১টি সেমিপাকা ডেকোরেটর দোকান, ১টি সেমিপাকা অটোরিক্সা মেকানিকের দোকান ও ১টি সেমিপাকা হলুদ মসলা গুদামে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুন লেগে ভস্মীভূত হয়।

‎‎এবিষয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও ওয়্যার হাউজ কর্মকর্তা অর্জুন বাড়ৈ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নির্বাপণ করা হয়। এতে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ২লাখ টাকার মালামাল উদ্ধার হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

আরও পড়ুন