চট্টগ্রাম নগরের টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়া চান্দগাঁও সিএন্ডবি ও মোহরা এবং দক্ষিণ কাট্টলি এলাকার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিমন্ত্রী আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল-াহ এবং সংসদ সদস্য সাঈদ আল নোমানকে সঙ্গে নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
প্রতিমন্ত্রী পরিদর্শনকালে দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং জলাবদ্ধতা ও বন্যার কারণে সৃষ্ট দুর্ভোগ সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় নিরাপত্তা, বিশুদ্ধ পানির সংকট, খাদ্যসহ জরুরি সেবার বিষয়গুলো গুরত্বের সঙ্গে পর্যালোচনা করেন। পাশাপাশি সংশি-ষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন।
এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্ল্যাহ এবং সংসদ সদস্য সাঈদ আল নোমানসহ, ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নিম্নাঞ্চলের হাজারো পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এই পরিস্থিতিতে সরকারি উদ্যোগে চলমান ত্রাণ ও সহায়তা কার্যক্রম আরো জোরদার করা হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ড মানুষের দুর্ভোগ দ্রুত লাঘব করা যায়।