বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব:রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বন্যা তথা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে সবার সহযোগিতার হাত প্রসারিত করা নৈতিক দায়িত্ব। সরকারে পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে মানুষ যেভাবে তাদের পাশে দাড়িয়েছে, তাতে করে তারা সাহস পেয়েছে। সরকার পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করেছে। আমরা বিএনপির পক্ষ থেকে এখানে এসেছি। প্রধান মন্ত্রী সরকারী প্রশাসনের পাশাপাশি দলের নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনকে বন্যা দূর্গত মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণের কার্যক্রমের অংশ হিসেবে দুপুরে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে বন্যার পানিতে ক্ষতিগ্রস্থদের ত্রান বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, উপজেলা বিএনপি নেতা মাস্টার মোহাম্মদ রফিক, জাগির আহমদ সাওদাগর, সরোয়ার হোসেন মাসুদ, যুবদল নেতা গাজি মোহাম্মদ ফোরকান, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ইসমাইল বিন মনির, রুবায়েত খান সিফাত, ছাত্রদল নেতা মোফাজ্জল হোসেন জুয়েল, বটতলী কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তারেক, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন রাকিব, যুগ্ম সম্পাদক আশিকুর রহমান আশিক প্রমুখ।

আরও পড়ুন