চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক সেবা সংগঠনের আওতাধীন লিও ও লায়ন্স ক্লাব চিটাগং বন্ধনের উদ্যোগে মাদ্রাসায় অধ্যায়নরত অর্ধশত এতিম শিশুদের নিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় উপজেলার ফৌজদারহাট বাজারস্থ ফৌজদারহাট চিস্তীয়া এতিমখানায় লিও ক্লাব অব বন্ধনের সদস্য লিও মো: আজমাইন আদিল চৌধুরীর সার্বিক সহোযোগিতায় এ পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইমিডিয়েট প্রেসিডেন্ট লিও নুর মোহাম্মদের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে ছিলেন লায়ন্স ক্লাব অব বন্ধন চিটাগং এর প্রেসিডেন্ট লায়ন আবুল খায়ের।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, লায়ন্স ক্লাবের সার্ভিস কমিটির চেয়ারম্যান লায়ন ইয়াছিন আরাফাত আরমান, লিও ক্লাব এডভাইজার লায়ন মো: পারভেজ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট লিও আব্দুল্লাহ আল মারুফ,ডিস্ট্রিক্ট রিজিওন ডিরেক্টর লিও রাহুল দাশ, সেন্ট্রাল লিও ক্লাব প্রাক্তন প্রেসিডেন্ট লিও আরেফিন, সেন্ট্রাল লিও ক্লাব প্রেসিডেন্ট লিও শারমিন শাখি,খুলশী ক্রাউন লিও ক্লাব প্রেসিডেন্ট লিও আসিফ, অ্যারিস্টোক্র্যাসি ক্যামব্রিয়ান লিও ক্লাব প্রেসিডেন্ট লিও ইমরুল কায়েস অপু, লিও ক্লাব বন্ধনের প্রেসিডেন্ট লিও এনামুল হক জুয়েল, লিও নাঈম উদ্দিন সাফায়েত,লিও এমদাদুল হক তুহিন,লিও আলামিন, লিও ইমতিয়াজ উদ্দিন নিহাল, লিও এমরান, লিও সজিব হোসেন, লিও লিয়াকত হোসেন, লিও সানজিদা আকতার ইবা, লিও আরিফ,লিও লুবনা, লিও জামিল তারেক, লিও মেহেরাজ, লিও মাহামুদুল করিম কারিব, লিও মো: কাদের,লিও ফাহিম চৌধুরী,লিও আরাফ চৌধুরী প্রমুখ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।
পুরষ্কার বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা লিওদের এমন মহতী কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, এখানে আসতে পেরে আমরা সত্যিই আনন্দিত। মাদ্রাসার এই কোমলমতি ও এতিম শিশুদের সাথে লিওদের ইফতার ভাগাভাগির এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন বক্তারা।
এরপর এতিমখানার পরিচালকের পরিচালনায় দোয়া ও মোনাজাত শেষে অর্ধশতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।