চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে আইনজীবী অডিটোরিয়ামে জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. ফজলুল বারীর সঞ্চালনায় ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আলী চৌধুরী।

এছাড়া এ ইফতার ও দোয়া মাহফিলে কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি কাজী মোহাম্মদ সিরাজ, সহসভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুছ, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, পাঠাগার সমপাদক তৌহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আশরাফি বিনতে মোতালেব, ক্রীড়া সমপাদক মো. মনজুর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল জব্বার, কার্যনির্বাহী সদস্য এহছান উল্লাহ মানিক, আছমা খানম, হেলাল উদ্দিন, মেজবাহ উল আলম, মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী, মো. রুবায়েতুল করিম, মো. সাহেদ হোসেন, মোহাম্মদ মোরশেদ, রাহেলা গুলশান (ডালিয়া), সাজ্জাদ কামরুল হোসেনসহ বহু সংখ্যক সিনিয়র ও জুনিয়র আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন