লোহাগাড়ায় ৫ দফা দাবিতে  জামায়াতের বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মাশাবী চত্বর থেকে একটি মিছিল বের হয়ে বটতলী মোটর স্টেশন চৌধুরী প্লাজায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণ পিআর পদ্ধতিতেই নির্বাচন চায়। দিনের ভোট রাতে করা যাবে না এবং দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না। ষোলো বছরের ফ্যাসিস্ট শাসনে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে; খুন-গুম, দুর্নীতি ও গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন জনগণের জাতীয় দাবি। এটি ঠেকাতে কুচক্রী মহল সক্রিয় রয়েছে। প্রয়োজনে আবারও জুলাই আন্দোলনের মতো গণআন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমির ড. হেলাল উদ্দিন মোঃ নোমান, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নুরুল হোসাইন।

জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার নায়েবে আমির অধ্যাপক আবু তাহেরের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম নোমানের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাস্টার আব্দুস সালাম, মাওলানা সলিমুল্লাহ, অধ্যাপক জালাল আহমদ, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আমিরাবাদ ইউনিয়ন আমির অধ্যাপক মোহাম্মদ হাছান, মাওলানা জসিম উদ্দিন, পদুয়া ইউনিয়ন আমির অধ্যক্ষ মাওলানা আ ক ম হামিদুল হক, চরম্বা ইউনিয়ন আমির মাওলানা শামসুল আলম হেলালী, কলাউজান ইউনিয়ন আমির ডাক্তার সিদ্দিক আহমদ, পুটিবিলা ইউনিয়ন আমির মাস্টার নাজিমুদ্দিন, লোহাগাড়া ইউনিয়ন আমির মাওলানা মহিউদ্দিন, আধুনগর ইউনিয়ন আমির মাওলানা আব্দুল কাদের, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আসিফ উল্লাহ আরমান, আমিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী নুরুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

আরও পড়ুন