দেশের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে হলে প্রয়োজন অবাধ ও সুষ্ঠু নির্বাচন। কেউ নির্বাচনে গেলে হেরে যাবে এ ভয়ে নির্বাচনে বিরোধীতা করছে, কেউ সমান্তরাল ক্ষমতা উপভোগ থেকে বঞ্চিত হওয়ার ভয়ে নির্বাচনের বিরোধীতা করছে, কেউ কেউ ভিন্নপথে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার লোভে নির্বাচনের বিরোধীতা করছে। কিন্তু এদেশের জনগণ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। সুতরাং কোনো বিরোধীতাই ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে ঠেকাতে পারবেনা বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর দক্ষিণ ও মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত র্যালীপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আমীর খসরু আরও বলেন, শুধু রাজনীতি নয়, দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্যসহ সামগ্রিক উন্নয়ন কর্মকান্ডকে বেগবান করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নেই। তারেক রহমান ঘোষিত ৩১দফা রাষ্ট্র মেরামত কর্মসূচীতে দেশের সামগ্রিক অগ্রাধিকারযোগ্য কর্মসূচীর উল্লেখ রয়েছে। সুতরাং সংস্কারের জন্য কালবিলম্ব করার কোন যৌক্তিতা নেই।
তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের পলাতক নেত্রী ও তাদের অনুসারীরা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশকে অস্থিতিশীল ও নৈরাজ্যকর করতে তাদের ঘৃণ্য তৎপরতা বন্ধ নেই। তাই জনগণকে সোচ্চার ও সচেতন হতে হবে। ফ্যাসিস্টের লোকজনের সাথে যারাই আঁতাত করবে, বিএনপি তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে।
নগরীর আলমাস সিনেমা মোড়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্ল্যার সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নাজিমুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামিম, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সহ – বিভাগীয় সাংগঠনিক সম্পাদকব ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ ইদ্রিস মিয়া প্রমুখ। সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালিটি আলমাস সিনেমা মোড় থেকে শুরু হয়ে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। এতে রঙ বেরঙের বর্ণিল সাজে, বাদ্য বাদনা, ঘোড়ার গাড়ি, ব্যান্ড দলসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে দুপুরে বিএনপির নগরীর ষোলশহর ২ নং গেইটস্থ বিপ্লব উদ্যানে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বিপ্লব বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে। এ সময় উপস্থিত ছিলেন সন্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা হাজী মো. আলী, ইয়াসিন চৌধুরী আসু, ডা. এস এম সারোয়ার আলম, হাজী নুরুল আকতার, আলহাজ্ব জাকির হোসেন, সালাউদ্দীন কায়সার লাভু, মোহাম্মদ ইদ্রিস আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, বিএনপি নেতা হাজী নবাব খান, এস এম মফিজ উল্লাহ, আবদুল্লাহ আল ছগির, আলাউদ্দীন আলী নুর, নুরুল ইসলাম খন্দকার, সাব্বির আহমেদ, এম এ হালিম বাবলু, সাদেকুর রহমান রিপন, হাসান উসমান চৌধুরী, আবু ফয়েজ, ফিরোজ খান, আলী আজগর, জাহেদুল হক জাকু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহবায়ক মহসিন কবির আপেল, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামিয়াত আমিন জিসান, সালাউদ্দীন কাদের আসাদ প্রমুখ।