চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

ঢাকা থেকে প্রকাশিত সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকা ১৩ বছর পেরিয়ে ১৪ বছরে পদার্পণ করেছে।

এ উপলক্ষে চট্টগ্রাম ব্যুরো অফিসের উদ্যোগে বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

বুধবার (১৭ জুন) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে বর্ষপূতির এ আয়োজন সম্পন্ন হয়।

সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পিআইডির সিনিয়র তথ্য অফিসার জিএম সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন অপরাধ অনুসন্ধান পত্রিকার মুখপাত্র ও আইন উপদেষ্টা এডভোকেট এম আর তোফায়েল, বিশিষ্ট সমাজ সেবক ও সময়ের নিউজ এর সহকারী সম্পাদক মোঃ হোসেন, চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, বাংলাদেশ হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগ সভাপতি ও সমাজ সেবক বাবু সুজিত সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবু বক্কর সিদ্দিক।

এতে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৮ জনকে গুনীজন সংবর্ধনা প্রদান করা হয়।

পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আরও পড়ুন