সাতকানিয়া-লোহাগাড়ায় দায়িত্বপ্রাপ্ত মহিলা এমপির সাথে বিএনপির মতবিনিময়

চট্টগ্রাম(সাতকানিয়া-লোহাগাড়া)-১৫ আসনে দ্বায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা এমপি ও কক্সবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নার সাথে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন লোহাগাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার চুনতির এক রেস্টেুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে তিনি উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে স্থানীয় জনগণের মাঝে টিন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী, যুগ্ম-আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, সদস্য যথাক্রমে নাজমুল মোস্তাফা আমিন, সাজ্জাদুর রহমান, এস এম ছলিম উদ্দিন চৌধুরী খোকন, ফৌজুল কবির ফজলু, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, বিএনপি নেতা এটিএম আবু জাহেদ চৌধুরী, আবু সেলিম চৌধুরী, এস এম আবু সাঈদ চৌধুরী টিটু, জসিম উদ্দিন, এস এম জাকারিয়া, ইশফাক উদ্দিন চৌধুরী ইভু, মুসলিম উদ্দিনসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন