চট্টগ্রাম বিএসটিআইয়ের অভিযানে চার লক্ষ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় জনাব আবু হাসান, এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট, র‌্যাব ফোর্স সদর দপ্তর, কুর্মিটোলা , ঢাকা-এর নেতৃত্বে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয় চট্টগ্রাম -এর যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। বুধবার পরিচালিত উক্ত মোবাইল কোর্টে নূর আহমেদ সওদাগরের বাড়ির নামহীন নকল ক্যাবল কারখানা, সাগরিকা রোড, চট্টগ্রাম প্রতিষ্ঠানকে বিএসটিআই সিএম ও মোড়ক নিবন্ধন সনদ গ্রহণব্যতীত স্বনামধন্য কোম্পানীর বিভিন্ ব্রান্ড যেমন : বিআরবি, আরআর, পলি ক্যাবল, এসকিউ, বিজলি, আরএমপি, বিবিএস ব্রান্ন্ডের লেবেল লাগিয়ে মানহীন নকল ‘ক্যাবল’ পণ্য উৎপাদন , বিক্রি/বিতরণ করার অপরাধে ‘বিএসটিআই আইন-২০১৮’ অনুসারে ১ লক্ষ টাকা এবং ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুসারে ১ লক্ষ টাকাসহ সর্বমোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশে প্রতিষ্ঠানটির পণ্যসমূহ জব্দ করা হয় এবং কারখানাটি সিলগালা করা হয়।

এছাড়া মো. আলী সাহেবের বাড়ির নামহীন নকল ক্যাবল কারখানা, সাগরিকা রোড, পাহাড়তলী, চট্টগ্রাম প্রতিষ্ঠানটি বিএসটিআই সিএম ও মোড়ক নিবন্ধন সনদ গ্রহণব্যতীত স্বনামধন্য কোম্পানীর বিভিন্ ব্রান্ড যেমন : বিআরবি, আরআর, পলি ক্যাবল, এসকিউ, বিজলি, আরএমপি, বিবিএস ব্রান্ন্ডের লেবেল লাগিয়ে মানহীন নকল ‘ক্যাবল’ পণ্য উৎপাদন , বিক্রি/বিতরণ করার অপরাধে অপরাধে ‘বিএসটিআই আইন-২০১৮’ অনুসারে প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধিকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয় এছাড়াও, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশে প্রতিষ্ঠানটির পণ্যসমূহ জব্দ করা হয় এবং কারখানাটি সিলগালা করা হয়।

এছাড়াও সিসিসি ক্যাবল কর্পোরেশন, প্রাণ হরিদাশ রোড, পাহাড়তলী, চট্টগ্রাম প্রতিষ্ঠানকে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বিএসটিআই মান চিহ্ন ব্যবহার করে ‘ক্যাবল’ পণ্য উৎপাদন করার অপরাধে ‘বিএসটিআই আইন-২০১৮’ অনুসারে ১ লক্ষ টাকা এবং মোড়কজাত সনদ গ্রহণব্যতীত বাজারজাত করার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুসারে আরো ১ লক্ষ টাকাসহ সর্বমোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম-এর কর্মকর্তা প্রকৌ. আবদুর রহিম, ফিল্ড অফিসার (সিএম) ও প্রকৌ. সজীব চৌধুরী, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম বিএসটিআই’র উপপরিচালক ও অফিস প্রধান প্রকৌশলী গোলাম রাব্বানী বলেন, চট্টগ্রাম বিএসটিআই’র উদ্যেগে জনস্বার্থে এ ধরনের অভিযান সবসময়ই চলমান থাকবে।

এটি/কেডিপি/সিটিজি সংবাদ24

আরও পড়ুন