রাঙ্গুনিয়ায় তিন হোটেলকে জরিমানা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি খাবার হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজান নাজনীন সেতুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎‎নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ট্রেড লাইসেন্স নবায়ন না করা এবং বাসি খাবার পুনরায় বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলায় হামিম হোটেল ও খাজা আজমির হোটেলকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা ও হাজী বিরিয়ানী হাউজকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

অভিযানে মোট তিনজন অভিযুক্তকে দণ্ডিত করা হলেও কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও অন্যান্য অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন