এটিএম আজহার খালাস পাওয়ায় চট্টগ্রাম মহানগরী জামায়াতের দোয়া মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আওয়ামী লীগ নামক ফ্যাসিস্ট দল দেশ, দ্বীন ও ইসলামী আন্দোলনের জঘন্যতম শত্রু। তারা যেই প্রক্রিয়ায় এদেশের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে কলঙ্কিত করতে চেয়েছিল, শহিদ যারা হয়ে গেছেন তাদেরকে যুদ্ধাপরাধী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। কিন্তু এটিএম আজহার ভাইয়ের খাসালের মাধ্যমে তা মিথ্যা প্রমাণিত হল।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম আপিল বিভাগের রায়ে বেকসুর খালাস পাওয়ায় চট্টগ্রাম মহানগরীর তাৎক্ষণিক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার দুপুর ১২টায় দেওয়ানবাজারস্থ জামায়াতে ইসলামীর কার্যালয়ের বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মিলনায়তনে এই মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি, সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম—১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম—৯ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান ও কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, প্রফেসর সাইফুল্লাহ, হামেদ হাসান ইলাহী, হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী, পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, চকবাজার থানা আমীর আহমেদ খালেদুল আনোয়ার, বাকলিয়া থানা আমির সুলতান আহমদ প্রমুখ।

আরও পড়ুন