প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে সীতাকুণ্ড বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সীতাকুণ্ড উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় চৌধুরী স্কয়ারে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মোরসালিনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলোয়াত ও দোয়া পরিচালনা করেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বেলাল হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জহুরুল আলম জহুর, সালামত উল্লাহ, যুগ্ম-সদস্য সচিব ফজলুল করিম, নুরুল আজিম মুকুল, মুক্তিযোদ্ধা মহরম আলী, ইদ্রিছ মিয়া, জিতেন্দ্র নারায়ন, খোরশেদ আলম মেম্বার, শেখ সাহাবুদ্দিন, যুবদল নেতা সোহেল আরমান, আলাউদ্দিন, মোমিন উদ্দিন মিন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল উদ্দিন বাবর, নুরুদ্দিন, আসলাম উদ্দিন,ছাত্রদল নেতা কোরবান আলী, লিয়াকত আলী বাবলু, শওকত হোসেন, সেলিম মাহমুদ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে তারেক রহমানের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। পতিত পরাশক্তি ও তাদের অনুসারীদের বিষয়ে সচেতন থাকতে হবে। তারেক রহমান যে নতুন বাংলাদেশ বির্নিমানের স্বপ্নে এগিয়ে যাচ্ছে, তা নিশ্চিতে সকলের আন্তরিকতা একান্ত জরুরী।