মহান দিবসে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ করেছে সীতাকুন্ড উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় সীতাকুন্ড উত্তর বাজার থেকে এক বিশাল র্যালী শুরু হয়ে দক্ষিণ বাজার পৌরসভা চত্বরে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
সীতাকুণ্ড উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল বশরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: মহিউদ্দীন ও পৌর শ্রমিকদলের সভাপতি গোলাম সাদেকের সঞ্চালনায় র্যালী পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মো: সালাহউদ্দীন, উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার কমল কদর, সদস্য সচিব কাজী মো: মহিউদ্দীন, পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহম্মদ সলু, পৌর বিএনপির সদস্য মোহাম্মদ আলী, সীতাকুণ্ড উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল হক, প্রগতি ইন্ডাস্ট্রিজ সিবিএ নেতা নাছির উদ্দীন, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো: আলাউদ্দীন, পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সরোওয়ার হোসেন লাভলু, সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোঃ নোমান, উপজেলা বিএনপির সদস্য এম শামছুদ্দোহা, বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন ও সাধারণ সম্পাদক সরোয়ার কামাল, ভাটিয়ারি ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল আনোয়ার, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: ইদ্রিস মিয়া মনির, পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ সেলিম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর সেলিম, আবু সিদ্দিক বাল্লা, মো: সাইফুল, নূর মোস্তফা, আলমগীর ইমরান, মো: শামসুল আলম, কামরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান শামিম, মো: আলাউদ্দীন, মো: রফিক, সালাহ উদ্দীন, সাইফুল ইসলাম, মোঃ ইকরাম, যুবনেতা মোঃ নাছির, রহমান, কালাম, রিক্সা শ্রমিক দল নেতা মোঃ জাহাঙ্গির, সিএনজি শ্রমিকদল নেতা মো: মাহবুব, কার-মাইক্রো শ্রমিক দলের সদস্য বোরহানসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি,সম্পাদক, সাধারণ শ্রমিক-কর্মচারিবৃন্দ।