বর্তমান সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২২সেপ্টেম্বর)দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযানে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়,বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ,কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়,জ্যৈষ্ঠপুরা রমণী মোহন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,চট্টগ্রাম শিক্ষাবোর্ডের
ডিডি( (হি.ও নি.)প্রফেসর মো. একরামুল হক,উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুল মান্নান,বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মেহেদী হাসান ফারুক, বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান,গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শওকত আলম,গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম খসরু পারভেজ,বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী ইসহাক চৌধুরী,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুন্নবী চৌধুরী,পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী,বোয়ালখালী ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজী আবু আকতার,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম,শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।গাছ মানুষের পরম বন্ধু। যে ব্যক্তি একটি গাছের জিম্মাদারি নিতে পারবে, সে একদিন দেশ ও জাতির জিম্মাদারিও নিতে পারবে।পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।