চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বহদ্দারপাড়া এলাকার আমান আলী সড়কের উন্নয়ন কাজের ঢালাই পরিদর্শন
করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর)দুপুর ১২টায় বোয়ালখালী পৌরসভার বহদ্দারপাড়া এলাকার আমান আলী সড়কের উন্নয়ন কাজের ঢালাই পরিদর্শন করেন বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজি আবু আকতার।এ সময় উপস্থিত ছিলেন,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, আহমদ মিয়া,আরেফ মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজি আবু আকতার বলেন,
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ,দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম, বোয়ালখালী পৌর প্রশাসক কানিজ ফাতিমার আন্তরিক সহযোগিতার কারণে দীর্ঘদিনের প্রত্যাশিত এই সড়ক গুলোর উন্নয়ন কাজ শুরু হয়েছে।
এতে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে বলে আশা প্রকাশ করি।তিনি আরও বলেন, সড়ক গুলোর উন্নয়ন কাজ সম্পন্ন হলে স্থানীয় জনগণের যাতায়াত সহজ ও নিরাপদ হবে এবং এলাকার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।