চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন পোমরা উত্তর মাইজপাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ ও মিলাদ মাহফিল স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়। দিবসটি উদযাপন উপলক্ষে সকালে জশনে জুলুছ ও রাতে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন প্রবীণ আলেমেদ্বীন পোমরা জামেউল উলুম ফাযিল ডিগ্রী মাদরাসার আরবি মুদাররিস হযরতুলহাজ¦ মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের আলকাদেরী, উদ্বোধক ছিলেন সমাজসেবক আলী আহমদ তালুকদার, প্রধান আলোচক ছিলেন ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক রাউজান উত্তরসর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক হযরতুলহাজ¦ আল্লামা মুফতি সৈয়দ হাসান মুরাদ আলকাদেরী, প্রধান বক্তা ছিলেন জাতীয় পত্রিকার কলামিস্ট ও ইসলামী স্কলার রাউজান সুলতানপুর নূর কাইয়ুম জামে মসজিদের খতিব মাওলানা এম সাইফুল ইসলাম নেজামী আলকাদেরী, বিশেষ বক্তা ছিলেন রাঙ্গুনিয়া গুনগুনিয়া বেতাগী গুলশানে মদিনা চার আউলিয়া (রাহ্.) হোসাইনিয়া সুন্নিয়া মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন আলকাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী নুরুল আমিন তালুকদার, মোহাম্মদ আবদুস সালাম কোম্পানি, পোমরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন (ড্রাইভার), রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।
মুহাম্মদ নইয়ুম উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পোমরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান বাদশা, সমাজসেবক বাচা মিয়া, মুমিনুল হক, ছৈয়দ আহমদ, আবু ছৈয়দ, সুলতান আহমদ, রমজান আলী, গিয়াস উদ্দিন, নুরুল আবছার।