ফটিকছড়িতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

চট্টগ্রামের ফটিকছড়িতে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোহাম্মদ ইলিয়াস ওরফে ননা মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ কাঞ্চননগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, কৃষিজমিতে কাজ করার সময় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে শিশুটির মা তাকে খুঁজতে গিয়ে ঘটনাটি দেখতে পান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন।

পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় স্থানীয় কয়েকজন তাকে মারধর করেন বলেও জানা গেছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন