লোহাগাড়ার চুনতি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও এসএসসি ২০২৭ পরীক্ষার্থীদের কোচিং কার্যক্রম উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলার চুনতি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির ব্যবস্থাপনায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চুনতি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটি সাবেক সভাপতি ও সমিতির সেক্রেটারি ডাঃ মাহমুদুর রহমান।

সভায় বক্তারা বলেন, মানুষের জীবনে পরীক্ষায় শুধু ভাল ফলাফল লাভই মূল লক্ষ্য নয়, সবার আগে একজন ভাল মানুষ হওয়া জরুরি। সবাইকে পাশাপাশি নৈতিক গুণাবলী অর্জন ও আদর্শ মানুষ হতে হবে। তাহলেই দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখা সম্ভব হবে। চুনতি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি স্কুলের সার্বিক উন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের মান্নোনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমিতির এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সমিতির পক্ষ থেকে ডা. মাহমুদুর রহমান নিজস্ব তহবিল হতে চুনতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্তদের ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সমিতির ব্যবস্থাপনায় ২০২৭ সালের পরীক্ষার্থীদের জন্য বিশেষ কোচিং শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

চুনতি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সাংগঠনিক সম্পাদক এরশাদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা অধ্যাপক হামিদুল হোসাইন ছিদ্দিকী, প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক বাবু অসিম কুমার দাশ, ন শ ম এস্তফ আলী চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা সভাপতি প্রফেসর হামিদুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ নুরুচ্ছাফা, চুনতি সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি কপিল উদ্দিন লিটু, প্রাক্তন সমিতির সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার ছমির উদ্দিন, সদস্য নজরুল হুদা, অ্যাডভোকেট আয়াত উল্লাহ, আনোয়ারুল ইসলাম, অ্যাডভোকেট কুতুবউদ্দিন, মোঃ নেজাম উদ্দিন, আতিউর রহমান, আবদুল্লাহ আল কাফি, মিনহাজুর রহমান মুজাহিদ, তামিম ও রাফি প্রমূখ।

কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জারিফ আজহান।

আরও পড়ুন