চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।
শনিবার (২২ আগস্ট) বিশেষ অভিযানে পোমরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বুড়ির দোকান নবাবি পাড়া এলাকা হতে জামাল উদ্দিন (৩৫) কে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার জামাল উদ্দিন নবাবী পাড়ার মালেক মেম্বার বাড়ীর নুরুল আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গ্রেফতারকৃত আসামী দীর্ঘ কয়েকবছর যাবত যাবজ্জীবন সাজা পরোয়ানার আসামি হয়ে পলাতক ছিলেন। জামাল উদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এলাকায় স্বস্তি ফিরে আসে। এলাকার জনগণ পুলিশকে সাধুবাদ জানিয়েছে।
এবিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, মাদক মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।