চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে ডুবে আজহারুল ইসলাম রাইয়ান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) মাগরিবের পর উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্বগহিরা তেলিপাড়া বাকীর বাড়ির ঘরের পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
শিশু রাইয়ান স্থানীয় শহিদুল ইসলাম শাহেদের একমাত্র ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. মনির বলেন, সোমবার আসরের পর থেকে শিশুটি নিখোঁজ হলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকে, মাগরিবের পর শিশুটির দাদী সখিনা বেগম ঘরের পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখে চিৎকার দিয়ে উঠে, পরে স্বজনরা উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। এঘটনায় স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।