লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন(৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার(২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর বাড়ির পাশে ফকিরা পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

আরিয়ান বড়হাতিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড কুমিরাঘোনা বায়তুশ শরফ পাড়ার মোহাম্মদ জয়নাল আবেদীনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো: রফিক উদ্দিন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১২ টার সময় বাড়ির পাশে ফকিরা পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা। পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন