লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বাড়ির ছাদে মুরগির খামারের বৈদ্যুতিক হোল্ডার ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার(২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। দেলোয়ার পেশায় একজন মিনি ট্রাক চালক ছিলেন। তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের আঁধারমানিক দীঘির পাড় এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে পদুয়া ইউনিয়নের নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দেলোয়ারের বাড়ির ছাদে একটি মুরগির খামার রয়েছে। দুপুরে সেই খামারে নতুন করে মুরগির বাচ্চা তোলার প্রস্তুতি চলছিল। এ সময় খামারের বৈদ্যুতিক হোল্ডার ঠিক করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন দেলোয়ার।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে পদুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিয়াকত আলী জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে তিনি বিস্তারিত জানেন না।

আরও পড়ুন