বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াছিন আরাফাত (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বোয়ালখালী উপজেলার ১নং কধুরখীল ইউনিয়নের ১নং ওয়ার্ডের জমতল এলাকার সিদ্দিক সওদাগরের বাড়ীতে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন আরাফাত বোয়ালখালী পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের পশ্চিম কধুরখীল আব্দুস সোবহান টেন্ডলের বাড়ির মো.আয়ুব খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত এলাকায় ইলেক্ট্রিশিয়ান হিসেবে মানুষের বাড়িতে কাজ করতো। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তেমনি এক বাড়িতে কাজ করার সময় আরাফাত বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চমেকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, এক বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় আরাফাত নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন