রাঙ্গুনিয়ায় অপহৃত শিশু উদ্ধার; গ্রেপ্তার ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে সোমবার  ওয়াসিফা জান্নাত তাসকিন (৭) নামে এক শিশুকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে অপহরণ করে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ১১.৪০টায় সরফভাটা বালুরটাল এলাকা থেকে পুলিশের এক বিশেষ অভিযানে জীবিত ও সুস্থ ভাবে উদ্ধার করেছে পুলিশ ও গোয়েন্দা দল।

‎সে উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটার হাফেজ মোহাম্মদ শরিফের বাড়ির বাসিন্দা মোহাম্মদ দেলোয়ারের মেয়ে।

‎শিশুর বাবা মোহাম্মদ দেলোয়ার জানান, অপহরনকারী নিকট আত্মীয় বলে নিশ্চিত করেন।

‎ঘটনায় তাকে সহযোগীতার কারণে তার স্ত্রীকে সহ থানায় নিয়ে আসা হয়েছে। ফয়সাল তার মামা আজিম উদ্দিনের ছেলে বলে নিশ্চিত করেন।  ঘটনার পর হতে সে আমার সাথে কয়েকবার দেখা করে এবং ওয়াসিফাকে খুঁজে পেতে সহযোগীতার কথাও জানায়। মঙ্গলবার সন্ধ্যায় ফোনে কল দিয়ে মুক্তিপণও দাবী করে অপহৃতরা। মেয়েকে ভিডিওকলে দেখাতে বললে না দেখিয়ে ফোনকল কেটে দেয় বলে জানান।

‎এদিকে পুলিশের একটি বিশেষদল শিশুকে উদ্ধার করতে নানা স্থানে সাঁড়াশী অভিযান পরিচালিত করে।গোপন সংবাদের ভিত্তিতে সরফভাটা ইউনিয়নের পূর্ব প্রান্তে বালুরটাল এলাকার একটি বিল্ডিং থেকে তাকে উদ্ধার করে।

‎এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, ঘটনার পর অভিযোগ পেয়ে কয়েকদফা বিভিন্ন স্থানে শিশুটিকে উদ্ধারে বিশেষ অভিযানে উদ্ধারের কাজ করছে পুলিশ। সন্ধার পর থেকে বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযানে শিশুটিকে সুস্থ ও নিরাপদে উদ্ধার করতে সক্ষম হই। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।  আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের যথাযথ ব্যবস্থা ও পরিচয় যাবতীয় তথ্য সাংবাদিকদের জানানো হবে বলে নিশ্চিত করেন।

আরও পড়ুন