দোহাজারীতে বন্যাকবলিত ৩৫০০ পরিবারে যুবদল নেতা সুমনের ত্রাণ বিতরণ

টানা ৭ দিনের ভয়াবহ বন্যায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। এমন কঠিন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ৩৫০০ পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দোহাজারী পৌরসভা যুবদলের আহবায়ক ইফতিয়ার উদ্দিন সুমন। তিনি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

​সরেজমিনে দেখা যায়, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দোহাজারীর বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার পর পরই মানবিক সহায়তায় মাঠে নামেন এই যুবদল নেতা। বন্যার পানিতে প্লাবিত প্রতিটি ওয়ার্ড তিনি নিজে ঘুরে দেখেন এবং পানিবন্দি মানুষের খোঁজখবর নিয়ে তাৎক্ষণিক জরুরি ত্রাণ সহায়তা প্রদান শুরু করেন।

​দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই গত রোববার মুষলধারে বৃষ্টির মধ্যে কোমর সমান পানি মাড়িয়ে ইঞ্জিন চালিত বোটে করে পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে ত্রাণ বিতরণ করেন ইফতিয়ার উদ্দিন সুমন। এরপর গত সোমবার ৭ নম্বর ওয়ার্ডের আরও ১৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বর্তমানে পৌরসভার ৯টি ওয়ার্ডেই বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তার এই নিজস্ব অর্থায়নের ত্রাণ বিতরণ কার্যক্রম পুরোদমে অব্যাহত রয়েছে।

​বন্যাকবলিত পরিবারগুলোর জন্য ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারি সহায়তার জন্যও তৎপর ভূমিকা রাখছেন তিনি। চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল এবং সরকারি বিভিন্ন দপ্তর থেকে দোহাজারী পৌরসভার জন্য যাতে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ পাওয়া যায়, সেজন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সুমন। একই সাথে সরকারি ত্রাণ যেন প্রকৃত ক্ষতিগ্রস্তরা পায়, তা নিশ্চিত করতে সুষম বণ্টনের তদারকিও করছেন তিনি।

​ত্রাণ বিতরণকালে ইফতিয়ার উদ্দিন সুমনের সাথে উপস্থিত ছিলেন- দোহাজারী পৌরসভার বিএনপির সাবেক আহবায়ক কামাল উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক আমির হোসেন, বিএনপি নেতা আ.ন.ম সালাউদ্দিন, ৭নম্বর ওয়ার্ড বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলু, আলী আকবর, আহমদ মিয়া, দোহাজারী পৌরসভা যুবদল সদস্য সচিব মাহফুজ হোসেন, সদস্য ফরিদুল ইসলাম, দোহাজারী ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহাজাহান, পৌরসভা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব জয়নাল আবেদীন সোহেল, মানিক, যুবদল নেতা দিদার হোসেন মুন্না, আবছার, ছাদেক, ছাত্রনেতা তৌহিদুল ইসলাম, আকাশ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন