বন্যায় ক্ষতিগ্রস্থ একটি ঘর নির্মাণে বন্ধন লায়ন্স ও লিও ক্লাবের সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষকে উপহার তথা ত্রাণ দিতে বাঁশখালী গিয়েছিলো বন্ধন লায়ন্স ও ক্লাবের সদস্যরা। রবিবার (১২ জুলাই) বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ৪শতাধিক বানবাসী মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দেয়া হয়। সেদিন বন্ধন লায়ন্স ও লিও ক্লাবের সদস্যরা বানবাসী একজনকে ঘর নির্মাণের আশ্বাস দিয়েছিলো। বানের জলে সম্পূর্ণ ভেস্তে যাওয়া জসিম উদ্দিনকে তার ঘরটি পুনরায় নির্মাণের যে ওয়াদা দিয়েছিলো আজ তা বাস্তবায়ন হলো।
শুক্রবার (১৭ জুলাই) ক্লাবের সদস্যরা আবারও বাঁশখালী গিয়ে ক্ষতিগ্রস্থ জসিম উদ্দিনের বাড়িটি নির্মানের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যান। শুধু অর্থ দিয়ে সহায়তা নয়, ক্লাবের সদস্যরা গতরে খেটে নির্মাণ সামগ্রী লোড আনলোডসহ যাবতীয় কাজে অংশ নিয়েছেন।

এ সময় বন্ধন লায়ন্স ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি লায়ন আবুল খায়ের, লিও ক্লাব সভাপতি আজমাইন আদিল, লিও আব্দুল্লাহ আল মারুফসহ লিও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন