​দোহাজারীতে পানিবন্দি মানুষের মাঝে ফয়েজ আহমদ টিপুর ত্রাণ বিতরণ

টানা কয়েকদিনের অবিরাম ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে শঙ্খ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আকস্মিক এই বন্যায় পৌরসভার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

​এমন দুর্যোগপূর্ণ মুহূর্তে বন্যার্ত ও চরম দুর্দশায় দিন কাটানো অসহায় মানুষের পাশে মানবিক সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন চারু করপোরেশনের চেয়ারম্যান এবং দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক এম. ফয়েজ আহমদ টিপু।

​গত রোববার রাতে দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব দোহাজারী কিল্লাপাড়া ও ময়নার বাপের পাহাড় এলাকায় পানিবন্দি মানুষের ঘরে ঘরে গিয়ে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আকস্মিক বন্যায় কর্মহীন ও ঘরে আটকে পড়া পরিবারগুলো এই দুর্যোগের সময়ে আকস্মিক সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন।

​ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা আবু তাহের কোম্পানি, ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান, শিক্ষানবিশ আইনজীবী তৌহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন