“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে বোয়ালখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য । তিনি বলেন, গ্রামীণ অর্থনীতির অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে সরকার নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। বোয়ালখালীকে আরও সমৃদ্ধ করতে সরকারের উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা ইউসিসিএ লি.-এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুন্নবী চৌধুরী।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা -এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) , বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) , চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক , উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক , সাবেক সদস্য সচিব , দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক , সরোয়ার আলমগীর, বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজি আবু আকতার, ইউসিসিএ সদস্য মো. হাসান চৌধুরী এবং নিয়তি দেবী।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিকুল ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, শাহ আলম বাবলু, মনির চৌধুরী রানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি গ্রামীণ উদ্যোক্তা ও উপকারভোগীদের মাঝে ঋণের চেক এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।