পরিচ্ছন্ন ও ত্যাগীদের নেতৃত্বে যুবদল পরিচালিত হবেঃ আসলাম চৌধুরী

চট্টগ্রাম-৪ আসনের এমপি আসলাম চৌধুরী বলেছেন, পরিচ্ছন্ন কিèন ইমেজের ত্যাগী নেতাদের নেতৃত্বেই যুবদল পরিচালিত হবে। যতবড় নেতাই হোক না কেন দলের দূর্নাম হয় এমন কর্মকান্ডের সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেলে ছাড় নেই। দল কারো ব্যক্তিগত অপরাধের দায় নেবে না। সামনের দিনে ত্যাগীদের মূল্যায়নে দল নানামুখী পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। তাছাড়া দলের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার (১১ এপ্রিল) বিকালে অনুষ্ঠিত সীতাকুন্ড উপজেলা যুবদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, সীতাকুন্ডে ঐক্যবদ্ধ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহকে আরো গতিশীল ও বেগবান করতে বিভিন্নস্তরে কমিটি ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব সংগঠনে ত্যাগী ও সক্রিয়দের নেতৃত্বে স্থান দিতে কাজ করছে দল। সুতরাং কারো মনোক্ষুন্ন হওয়ার সুযোগ নেই। দল সবাইকে যার যার যোগ্যতমস্থানে মূল্যায়ন করবে ইনশাল্লাহ।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব সাহাবউদ্দিন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর, মোহাম্মদ সালামত উল্ল্যাহ, সদস্য সচিব মোহাম্মদ মোরছালিন, যুগ্ম-সদস্য সচিব ফজুলল করিম চৌধুরী, মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাছান মোহাম্মদ জসিম উদ্দিন, বিশেষ বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের সেক্রেটারী এসএম মুরাদ উদ্দিন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা।

দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে স্বেচ্ছায় যুবদল ছেড়ে বিএনপি যোগ দেয়ায় উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল করিম চৌধুরী এবং যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম মেম্বারকে ফুল দিয়ে বিদায় এবং বিএনপিতে বরণ করে নেয়া হয়। অপরদিকে তাদের পদ খালি হওয়ায় সাহাবউদ্দিন রাজু এবং মোহাম্মদ ইসমাইলকে সাময়িকভাবে যুবদলের কার্যক্রম পরিচালনা করার দায়িত্ব দেয়া হয়।

আরও পড়ুন