চট্টগ্রাম আন্তঃ থানা ক্রিকেট টুর্নামেন্টে কোতোয়ালী থানাকে হারিয়ে হাটহাজারী ক্রিকেট এ্যাসোসিয়েশনের সেমিফাইনাল নিশ্চিত
চট্টগ্রাম আন্তঃ থানা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
১১ই এপ্রিল (শনিবার) সকাল এগারোটায় ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এস এম স্পোর্টস এর প্রতিনিধি ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ মোহাম্মদ জামাল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার এস এম মনসুর এন্ড ব্রাদার্সের সত্বাধিকারী, সমাজসেবক ও রাজনীতিবিদ আবু মনসুর চৌধুরী।
অনারেবল গেস্ট হিসাবে উপস্থিত ছিলেন আর এফ টি ইন্টারন্যাশনালের সত্বাধিকারী মো: সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের প্রভাষক মোরশেদুল আলম মাসুদ, ফটিকছড়ি হেয়াকো বনানী ডিগ্রি কলেজের প্রভাষক (অর্থনীতি) জনাব মামুন আব্দুর রশিদ, প্রভাষক সাইদুর রহমান তাহের, আব্দুল্লাহ আল মাবুদ, ইরফাতুল ইসলাম,আইনুল হোসেন সাগর সহ ক্রীড়াপ্রেমী অন্যান্য নেতৃবৃন্দ।
আজকের এ ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করেন হাটহাজারী ক্রিকেট এ্যাসোসিয়েশনের জামশেদ।