চট্টগ্রাম আন্তঃ থানা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১২ই এপ্রিল (রোববার) বিকাল তিন ঘটিকায় চট্টগ্রামের হাটহাজারীস্থ ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে
এস এম স্পোর্টস প্রতিনিধি ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ মোহাম্মদ জামাল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা খেলোয়াড় সমিতির ম্যানেজার ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার তকিবুল হাসান চৌধুরী তকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ওহিদুল ইসলাম টিটু,পৌরসভা কৃষকদলের সভাপতি এমরান চৌধুরী, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দীন, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব সাহেদ খান,পৌরসভা কৃষকদলের সাধারণ সম্পাদক মোজাফফর, হাটহাজারী উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য এস এম ইসফাক, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আজিজ,জাওরানুল ইসলাম জুয়েল, জুবায়ের ইসলাম দিহান,শাহাদাত হাসান আরভি,আরিফ, রায়হান, শাহজালাল ফরহাদ, হাজী জাহেদ,ইয়াজিন মুন্না, মোঃ আরিফুল ইসলাম নয়ন সহ ক্রীড়াপ্রেমী অন্যান্য নেতৃবৃন্দ।
আজকের এ সেমি ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করেন বায়োজিদ থানা টিমের এ কে সাজ্জাদ।